E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ইতিহাস বিকৃতি নিয়ে সরব বিমান

অনুষ্ঠানে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং অধ্যাপক ও প্রাক্তন মন্ত্রী সৌমেন্দ্রনাথ বেরাও। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সভা শুনতে যাওয়ার স্মৃতি ফের তুলে এনেছেন বিমান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩
সুজন চক্রবর্তীর লেখা বইয়ের প্রকাশ অনুষ্ঠানে বিমান বসু, মহম্মদ সেলিম ও সৌমেন্দ্রনাথ বেরা। কলেজ স্ট্রিটে।

সুজন চক্রবর্তীর লেখা বইয়ের প্রকাশ অনুষ্ঠানে বিমান বসু, মহম্মদ সেলিম ও সৌমেন্দ্রনাথ বেরা। কলেজ স্ট্রিটে। — নিজস্ব চিত্র।

পেসমেকার বসানোর পরে বাইরে অনুষ্ঠানে বেরিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) এবং বিজেপিকে কাঠগড়ায় তুললেন প্রবীণ বাম নেতা বিমান বসু। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর লেখা বই ‘দেশপ্রেমের খতিয়ান, স্বাধীনতা সংগ্রাম ও বাংলা ভাগ’ উদ্বোধন উপলক্ষে শনিবার কলেজ স্ট্রিটে এনবিএ দফতরে গিয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান। অনুষ্ঠানে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং অধ্যাপক ও প্রাক্তন মন্ত্রী সৌমেন্দ্রনাথ বেরাও। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সভা শুনতে যাওয়ার স্মৃতি ফের তুলে এনেছেন বিমান। বর্ষীয়ান নেতার কথায়, ‘‘আমার ১৩-১৪ বছর বয়সে শ্রদ্ধানন্দ পার্কে শ্যামাপ্রসাদের ভাষণ শুনতে এসেছিলাম, বন্ধুরা মিলে। সেখানে ওঁকে একটা কথা বারবার বলতে শুনেছিলাম, তা হল কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পরে বড়দের কাছ থেকে জেনেছিলাম, চুক্তির ভিত্তিতে কাশ্মীর ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বাংলা অখণ্ড রাখতে এক জনই লড়াই করেছিলেন বলে এখন যে এত বলা হচ্ছে, সেটা কখনও শুনিনি। ইতিহাসেও এমন কথা নেই!’’ বইয়ের লেখক সুজনের মন্তব্য, ‘‘বন্দে মাতরম্ নিয়ে বেশি উৎসাহ যারা দেখাচ্ছে, তাদের কোনও পূর্ব পুরুষকে পাওয়া যাবে না, যে বন্দে মাতরম্ বলতে বলতে জেলে গিয়েছে বা ফাঁসির মঞ্চে উঠেছে!’’ সেলিম-সুজনেরা বলেছেন, জাত-ধর্ম নির্বিশেষে মানুষ অংশগ্রহণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামে। এখন ইতিহাস বিকৃতি করা হচ্ছে, সেই প্রেক্ষিতে ঠিক তথ্য তুলে ধরতেই এমন বই।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Biman Bose BJP Left CPIM History

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy