E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রবি-বাড়ি ভাঙা, বিজেপির বিক্ষোভ

দিল্লি বিজেপির ডাকে এ দিন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি, রামবীর সিংহ বিধুড়ী, যোগেন্দ্র চান্ডেলিয়া-সহ বিক্ষোভকারীরা তিন মূর্তি চক থেকে বাংলাদেশ হাই-কমিশনের দিকে এগোনোর চেষ্টা করলে তাঁদের অনেকটা দূরেই আটকে দেয় পুলিশ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ০৯:০৮
বাংলাদেশ ডেপুটি হাই-কমিশন অভিযানের পথে বিজেপি। কলকাতায়।

বাংলাদেশ ডেপুটি হাই-কমিশন অভিযানের পথে বিজেপি। কলকাতায়। —ফাইল চিত্র।

বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি আক্রান্ত হওয়ার ঘটনাকে সামনে রেখে দিল্লিতে বাংলাদেশ হাই-কমিশন এবং একাধিক রাজ্যে বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনের সামনে সোমবার বিক্ষোভ দেখাল বিজেপি। দিল্লি বিজেপির ডাকে এ দিন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি, রামবীর সিংহ বিধুড়ী, যোগেন্দ্র চান্ডেলিয়া-সহ বিক্ষোভকারীরা তিন মূর্তি চক থেকে বাংলাদেশ হাই-কমিশনের দিকে এগোনোর চেষ্টা করলে তাঁদের অনেকটা দূরেই আটকে দেয় পুলিশ। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব-সহ কয়েক জনকে পুলিশ আটক করে। আধ ঘণ্টা পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

কলকাতাতেও এ দিন বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনের দিকে বিজেপির মিছিল আগেই আটকে দিয়েছে পুলিশ। শিয়ালদহ থেকে মিছিল শুরু করেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, দলের নেতা তাপস রায়, ফাল্গুনী পাত্র, ইন্দ্রনীল খাঁ, তমোঘ্ন ঘোষ, অনুপম ভট্টাচার্য প্রমুখ। বেকবাগানের কাছে মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে থাকলে পুলিশ ও বিজেপির মধ্যে ধস্তাধস্তি বাধে। পরে বিজেপির প্রতিনিধিদল ডেপুটি হাই-কমিশনে দাবিপত্র জমা দিয়েছে। একই ঘটনাকে সামনে রেখে ত্রিপুরার আগরতলাতেও বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে বিবেকানন্দ ময়দান থেকে মিছিল শুরু হয়। সেখানেও পথেই মিছিল আটকায় পুলিশ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BJP BJP protest India-Bangladesh Rabindranath Tagore

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy