E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বুথে বিজেপির ‘সেবা’ কর্মসূচি, বার্তা শমীকের

শমীক সোমবার বলেছেন, “১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্থ শরীর, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে প্রতিটি বুথে অন্তত ২৫টি প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। কর্মীরা প্রস্তুতি শুরু করেছেন।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১
‘সেবা সঙ্কল্প অভিযান’ নিয়ে বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। বিধাননগরে  দলের রাজ্য দফতরে।

‘সেবা সঙ্কল্প অভিযান’ নিয়ে বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। বিধাননগরে দলের রাজ্য দফতরে। — নিজস্ব চিত্র।

গুজরাতের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শাসন-কালের ২৫ বছর উপলক্ষে মাসভর যে ‘সেবা সঙ্কল্প অভিযান’ করতে চলেছে বিজেপি, তা বুথ-স্তরে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন বিজেপির রাজ্য রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত, আসন্ন পুরভোটের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত দলীয় বৈঠকে সম্প্রতি এই কর্মসূচিকে সামনে রেখে বাড়ি-বাড়ি প্রচারে জোর দেওয়ার কথা বলা হয়েছিল বলে সূত্রের খবর। এই আবহে বিধাননগরে দলের রাজ্য দফতরে শমীক সোমবার বলেছেন, “১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্থ শরীর, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে প্রতিটি বুথে অন্তত ২৫টি প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। কর্মীরা প্রস্তুতি শুরু করেছেন।” পাশাপাশি, ‘সেবা জ্যোতি যাত্রা’র মাধ্যমে জেলা ও মণ্ডল স্তর থেকে এই কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শমীক জানিয়েছেন, অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, ‘সেবা সেতু অভিযান’। তিন দিনের বিশেষ শিবিরের মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত যোগ্যদের সহায়তাও করা হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BJP Samik Bhattacharya

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy