E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ক্যাব-চালকদের বিশেষ প্যাকেজ

সংশ্লিষ্ট সংস্থাগুলি এ বার বোনাস না দিলেও, নির্দিষ্ট সংখ্যক ‘ট্রিপ’ করলে তা অনুযায়ী কিছু টাকা বিশেষ প্যাকেজ হিসেবে দেওয়ার কথা জানিয়েছে। চালকদের ওই সংগঠনটি জানিয়েছে, গত পাঁচ বছর ধরে এই দাবিতে আন্দোলন চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ০৫:৫৭

—প্রতীকী চিত্র।

শারদ মরসুমকে সামনে রেখে বিভিন্ন অ্যাপ-ক্যাব সংস্থার কাছে চালকদের বোনাস অথবা বিশেষ প্যাকেজ দেওয়ার জন্য সরব হয়েছিল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত ‘ওলা উব্‌র অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন’। শেষমেশ সংস্থাগুলি চালকদের জন্য বিশেষ প্যাকেজ দেওয়ার কথা জানিয়েছে।

সংশ্লিষ্ট সংস্থাগুলি এ বার বোনাস না দিলেও, নির্দিষ্ট সংখ্যক ‘ট্রিপ’ করলে তা অনুযায়ী কিছু টাকা বিশেষ প্যাকেজ হিসেবে দেওয়ার কথা জানিয়েছে। চালকদের ওই সংগঠনটি জানিয়েছে, গত পাঁচ বছর ধরে এই দাবিতে আন্দোলন চলছে। তাদের অভিযোগ, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের বোনাস দেওয়ার জন্য রাজ্যে কোনও নির্দিষ্ট আইন নেই। ইউনিয়নের তরফে সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষের বক্তব্য, ‘‘আগামী দিনে শ্রমিকের অধিকার অর্জন করতে ‘বোনাস আইন ১৯৬৫’ অনুযায়ী সব চালকদের জন্য বোনাস আদায় করা আমাদের লক্ষ্য।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
App Cab Drivers App Cabs Puja Bonus Durga Puja 2024

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy