E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রাজ্যে সড়ক পরিকাঠামোয় ১০৪২ কোটি বরাদ্দ কেন্দ্রের

চলতি আর্থিক বছরে ‘সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড’-এর আওতায় কেন্দ্র ১০৪২.৬২ কোটি টাকা বরাদ্দ করেছে পূর্ত দফতরকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৬

—প্রতীকী চিত্র।

নতুন রাজনৈতিক আবহে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে সড়ক-পরিকাঠামো খাতে বিপুল বরাদ্দের আশাপ্রকাশ করেছিল নবান্ন। মঙ্গলবার কেন্দ্র নবান্নকে লিখিত ভাবে জানিয়েছে, ছ’টি সড়ক পরিকাঠামো প্রকল্পের আওতায় প্রায় ১০৪২ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তবে শর্ত, অতিরিক্ত খরচ বরদাস্ত করা হবে না এবং কাজ শেষ করতে হবে সময়ের মধ্যেই।

চলতি আর্থিক বছরে ‘সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড’-এর আওতায় কেন্দ্র ১০৪২.৬২ কোটি টাকা বরাদ্দ করেছে পূর্ত দফতরকে। যদিও এই ছ’টি সড়ক প্রকল্পের জন্য কেন্দ্রকে ১১১০.৫৩ কোটি টাকার প্রস্তাব পাঠায় রাজ্য। কেন্দ্রের বিচারে এই ছ’টি প্রকল্প ১০৪২.৬২ কোটি টাকাতেই হওয়া সম্ভব। তাই প্রস্তাবের তুলনায় প্রায় ৬৮ কোটি টাকা কম বরাদ্দ হয়েছে। সঙ্গে শর্ত— সংশোধিত খরচের প্রস্তাব গ্রাহ্য হবে না। প্রশাসনিক মঞ্জুরিতে বদলও হবে না। কোনও সংস্থাকে অর্থ বরাদ্দ করা হবে না। পুরুলিয়ায় প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ রঘুনাথপুর-চন্দনকাইরি সড়কের সম্প্রসারণ-মজবুত করায় বরাদ্দ ২২৬.৬৬ কোটি টাকা। কোচবিহারের চ্যাংরাবান্ধা-জামালদহ-মাথাভাঙা এবং মাথাভাঙা-কোচবিহার সড়কের প্রায় ৪১ কিলোমিটার অংশের সম্প্রসারণ-সংস্কারে ১৯০.২৯ কোটি টাকা, প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বর্ধমানের মন্তেশ্বর-দাঁইহাট সড়কে একই কাজে ১৩৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বর্ধমান-কাটোয়া সড়কের ৪৬.৬০ কিলোমিটারের জন্য এবং প্রায় দু’কিলোমিটার নিকাশি সংস্কার প্রকল্পে ১৫৬.৬৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ৪১ কিলোমিটার দীর্ঘ হুগলির মগরা-সুলতানগাছা এবং খানাকুল-সুলতানগাছা সড়কের সংস্কার প্রকল্পে ১৮১.৮৯ কোটি টাকা, উত্তর ২৪ পরগনার বিষ্ণুপুর-বেলিয়াঘাটা সড়কের ১২.৪০ কিলোমিটার অংশের কাজে ১৪৮.০৮ কোটি টাকা মিলবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Highway government funds

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy