E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

শিল্পে ‘বঞ্চনা’, সরব গণমঞ্চ

শুক্রবার সরব হয়েছে নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০৬:১০
গণ-সম্মেলনও ডাকা হতে পারে বলে জানিয়েছেন মঞ্চের নেতৃত্ব।

গণ-সম্মেলনও ডাকা হতে পারে বলে জানিয়েছেন মঞ্চের নেতৃত্ব। —প্রতীকী চিত্র।

বাংলা-সহ বিরোধীদের শাসিত রাজ্যগুলিকে রাষ্ট্রায়ত্ত শিল্প-ক্ষেত্রে বঞ্চনা করছে কেন্দ্র, এই অভিযোগে শুক্রবার সরব হয়েছে নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। সেল-এর আরএমডি বিভাগ কলকাতা থেকে তুলে দেওয়া, কলকাতা ও হলদিয়া বন্দর বন্ধের ‘অপচেষ্টা’র মতো নানা অভিযোগ করে গণমঞ্চের দাবি, বাংলায় থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিকে অনেক ক্ষেত্রেই বন্ধ, অন্য রাজ্যে স্থানান্তর, সঙ্কুচিত করার মতো পদক্ষেপ করছে কেন্দ্র। পাশাপাশি, রেল-সহ বিভিন্ন নানা ক্ষেত্রে বেসরকারি পুঁজির প্রবেশের বিরোধিতা করেছেন গণমঞ্চের নেতৃত্ব। পূর্ব রেল, দমদম বিমানবন্দর, জেসপ, জীবনবিমা নিগম-সহ ১৬টি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মচারী, ঠিকাশ্রমিকদের সংগঠনের নেতৃত্ব এ দিন কেন্দ্রের শিল্প-নীতির বিরুদ্ধে সরব হয়ে শ্রমিকের স্বার্থ-রক্ষার আহ্বান জানিয়েছেন। মঞ্চের তরফে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর বক্তব্য, “কেন্দ্র প্রচলিত শ্রম আইন মানছে না। কর্ম-সুরক্ষার প্রশ্নে শ্রমিকেরা বঞ্চিত হচ্ছেন। নানা কায়দায় বেসরকারিকরণের নামে জলের দরে সব কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে।” আগামী দিনে, এই বিষয়ে একটি গণ-সম্মেলনও ডাকা হতে পারে বলে জানিয়েছেন মঞ্চের নেতৃত্ব।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
industry Workers

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy