E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

৫০ লক্ষ টাকা চেয়ে হুমকি, পুলিশের দ্বারস্থ আশুতোষ

অভিযোগ, ঠাকুরপুকুর থানা এলাকার জেমস লং সরণির এক ব্যক্তি আশুতোষের মা'কে ফোন মারফত হুমকি দিয়ে এবং চিঠি লিখে ৫০ লক্ষ টাকা দাবি করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ০৫:৩৮

—প্রতীকী চিত্র।

হুমকি ফোন ও চিঠি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে তাঁর অভিযোগ, ঠাকুরপুকুর থানা এলাকার জেমস লং সরণির এক ব্যক্তি আশুতোষের মা'কে ফোন মারফত হুমকি দিয়ে এবং চিঠি লিখে ৫০ লক্ষ টাকা দাবি করেছেন। আগামী ১০ দিনের মধ্যে সেই টাকা না দিলে খুন ও ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। চিঠিতে আশুতোষের মায়ের নামে অশালীন মন্তব্যও করা হয়েছে। অভিযোগপত্রে আশুতোষ লিখেছেন, তাঁর মা এক জন প্রতিষ্ঠিত চিকিৎসক। এই ঘটনায় তিনি মানসিক আঘাত পেয়েছেন। আর জি করের ঘটনা উল্লেখ করে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি কলকাতার নগরপালের কাছে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে অনুরোধ করেছেন কংগ্রেস নেতা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
threat Pradesh Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy