E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

চাকরি-প্রার্থীদের মঞ্চে মিষ্টি নিয়ে কংগ্রেস

গান্ধী মূর্তির নীচে এসএলএসটি-র নবম থেকে দ্বাদশ শ্রেণিতে মেধা-তালিকায় নাম থাকা প্রার্থীদের ধর্না ৯৫৫ দিনে পড়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ০৮:৪৭
congress.

চাকরি-প্রার্থীদের সঙ্গে বিজয়া সারতে কংগ্রেস নেতারা। —নিজস্ব চিত্র।

পুজোর সময়ে ময়দান চত্বরে চাকরি-প্রার্থীদের ধর্না-মঞ্চে গিয়েছিলেন সিপিএম ও দলের যুব সংগঠনের নেতারা। এ বার মেধা-তালিকায় থাকা যোগ্য প্রার্থীদের বিজয়ার মিষ্টিমুখ করালেন প্রদেশ কংগ্রেস নেতারা। গান্ধী মূর্তির নীচে এসএলএসটি-র নবম থেকে দ্বাদশ শ্রেণিতে মেধা-তালিকায় নাম থাকা প্রার্থীদের ধর্না ৯৫৫ দিনে পড়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বার্তা নিয়ে বুধবার ওই চাকরি-প্রার্থীদের মঞ্চে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের চেয়ারপার্সন সৌম্য আইচ রায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় এবং সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন বিভাগের চেয়ারপার্সন অশোক ভট্টাচার্য। কংগ্রেস নেতা সৌম্য বলেন, ‘‘অযোগ্য এবং চাকরি বাতিল হয়ে যাওয়া লোকজনের জন্য সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করে তার জন্য বাংলার মানুষের করের টাকায় আদালতে ছুটছে রাজ্য সরকার। কিন্তু যোগ্য চাকরি-প্রার্থীদের এত দিন ধরে চলা আন্দোলন তাঁদের চোখে পড়ছে না!’’ আন্দোলনকারীদের পাশে থেকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন আশুতোষেরা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Congress Durga Puja 2023 Protest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy