E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ

শামিম বলেন, “বাংলার সব জেলায় এই বিলের বিরুদ্ধে সভা করে মানুষকে এক জোট করা হবে।” কর্মসূচিতে যোগ দিয়ে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ০৫:৪৬
কংগ্রেসের প্রতিবাদ রাজাবাজারে।

কংগ্রেসের প্রতিবাদ রাজাবাজারে। —ফাইল চিত্র।

ওয়াকফ বিলের বিরোধিতা করে কংগ্রেস যে ‘ওয়াকফ বাঁচাও আন্দোলন’ করছে, শনিবার রাজাবাজারে সেই কর্মসূচিই নেওয়া হল। প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামিম আখতারের নেতৃত্বে এ দিন ওই কর্মসূচি নেওয়া হয়।

এর আগে ১৪ নভেম্বর কলাবাগানেও সভা হয়েছিল। শামিম বলেন, “বাংলার সব জেলায় এই বিলের বিরুদ্ধে সভা করে মানুষকে এক জোট করা হবে।” কর্মসূচিতে যোগ দিয়ে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীও। তাঁর বক্তব্য, “মেরুকরণের জন্যই এই বিল আনা হয়েছে। এর বিরুদ্ধে সংসদে কংগ্রেস সাংসদেরা এবং বাইরে আমরা দলের কর্মীরা লড়ছি।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Waqf Bill Waqf Board Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy