E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘পরিবর্তনে’র সমর্থনে সিপিআইয়ের পদযাত্রা

সিপিআইয়ের ডাকে বৃহস্পতিবার ঢাকুরিয়ায় পদযাত্রা এবং পরে ঢাকুরিয়া বাসস্ট্যান্ডে জনসভায় সরব হয়েছেন দলের নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়, প্রবীর দেব, সৈকত গিরি। সভাপতিত্ব করেছেন সিপিআই নেত্রী মধুছন্দা দেব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ০৭:০০
দিল্লির সমাবেশের সমর্থনে সিপিআইয়ের পদযাত্রা। কলকাতায়।

দিল্লির সমাবেশের সমর্থনে সিপিআইয়ের পদযাত্রা। কলকাতায়। — নিজস্ব চিত্র।

মূল্যবৃদ্ধি, প্রশ্ন-ফাঁস রোধ, শ্রম-কোড বাতিল, তরুণ প্রজন্মের প্রত্যেকের হাতে কাজের মতো মতো বিভিন্ন দাবিকে সামনে রেখে ১ সেপ্টেম্বর ‘পরিবর্তন জরুরি’ শীর্ষকে দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছে সিপিআই। তার সমর্থনে গোটা দেশের মতো এই রাজ্যেও বৃহস্পতিবার থেকে ১৫ অগস্ট পর্যন্ত পদযাত্রা করছে সিপিআই। এর অংশ হিসাবে সিপিআইয়ের ডাকে বৃহস্পতিবার ঢাকুরিয়ায় পদযাত্রা এবং পরে ঢাকুরিয়া বাসস্ট্যান্ডে জনসভায় সরব হয়েছেন দলের নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়, প্রবীর দেব, সৈকত গিরি। সভাপতিত্ব করেছেন সিপিআই নেত্রী মধুছন্দা দেব। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা, ব্যালট পেপার ফেরানো, মহিলা সংরক্ষণ আইন চালুর মতো নানা দাবিও তুলেছে সিপিআই।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
CPI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy