E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

চারু ভবনে দীপঙ্করের কাছে বেবি-রাজারা

আলোচনায় ছিলেন সিপিএম, সিপিআই, লিবারেশনের সাধারণ সম্পাদক যথাক্রমে এম এ বেবি, ডি রাজা, দীপঙ্কর ভট্টাচার্য-সহ অন্যেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৬:৪২
সিপিআই (এম - এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে আলোচনায়

সিপিআই (এম - এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে আলোচনায় সিপিএমের এম এ বেবি এবং সিপিআইয়ের ডি রাজা। দিল্লির চারু ভবনে।

নিট-কাণ্ডের প্রেক্ষিতে সিপিএম, সিপিআই, সিপিআই (এম-এল) লিবারেশন-সহ বামপন্থী দলগুলির গণ-সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলন চলছে। এই প্রেক্ষিতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আলোচনা করে শ্রমিক, কৃষক, গ্রামীণ শ্রমিক, মহিলা গণ-সংগঠনগুলির স্তরে আরও ঐক্য গড়ে তোলার বিষয়ে জোর দিল তিন বাম দল। লিবারেশনের কেন্দ্রীয় দফতর দিল্লির ‘চারু ভবনে’ মঙ্গলবার হওয়া এক আলোচনায় এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আলোচনায় ছিলেন সিপিএম, সিপিআই, লিবারেশনের সাধারণ সম্পাদক যথাক্রমে এম এ বেবি, ডি রাজা, দীপঙ্কর ভট্টাচার্য-সহ অন্যেরা। তাঁরা লিবারেশনের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক চারু মজুমদারের ৫৫তম ‘শহিদ দিবস’ উপলক্ষে শ্রদ্ধাও জানিয়েছেন। তিন দলই নিট-কাণ্ডের প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্র-যুবদের অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে, শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার কার্যকর সংস্কার, নিশ্চিত কাজের অধিকার, আইনসভায় ৩৩% মহিলা সংরক্ষণ নিশ্চিত করার মতো নানা বিষয়কে সামনে রেখে জোরদার আন্দোলন গড়ে তোলার বিষয়েও কথা হয়েছে। পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে লড়াইতে দলীয় স্তরে পারস্পরিক সমন্বয় বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Dipankar Bhattacharya CPI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy