E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

গঙ্গা পরিষ্কারের জন্য জমি মেলেনি: পাটিল

বর্তমান সরকার নমামি গঙ্গে চালু ছাড়াও, নদী দূষণ রোধ, স্বচ্ছতা, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দু’টি ডলফিন পার্ক-সহ একাধিক প্রকল্প চালুর আবেদন করবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৯:৩৪
কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিল।

কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিল। ছবি: উইকিপিডিয়া।

বারবার জমি চাওয়া সত্ত্বেও ‘নমামি গঙ্গে’ প্রকল্পের জন্য তৃণমূল সরকার জমি দিতে অস্বীকার করেছিল বলে তোপ দাগলেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিল। বৃহস্পতিবার মার্চেন্টস চেম্বারের অনুষ্ঠানে তাঁর অভিযোগ, জমি না মেলায় শহরে গঙ্গার উপর পাঁচটি বর্জ্য শোধনাগার প্ল‍্যান্ট তৈরি করা যায়নি। শোধনাগার না হলে গঙ্গা পরিষ্কার রাখা সম্ভব নয়। এ নিয়ে বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেন পাটিল। রাজ‍্যের পুর-নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের অভিযোগ, আগের সরকার কেন্দ্রের কোনও প্রকল্পে যোগ না দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানিয়েছে। বর্তমান সরকার নমামি গঙ্গে চালু ছাড়াও, নদী দূষণ রোধ, স্বচ্ছতা, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দু’টি ডলফিন পার্ক-সহ একাধিক প্রকল্প চালুর আবেদন করবে। তিনি আরও জানান, রাজ্যে গৃহস্থালির জলের ক্ষেত্রে মিটার না বসলেও, বাণিজ্যিক এবং সংস্থাগুলির জলে তা বসবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Ganges Clean Ganga Project

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy