E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘সেবাশ্রয়ে’ ভিড়

অভিষেকের দফতর জানিয়েছে, এ দিন ৪১টি স্বাস্থ্য শিবিরে ১১৩৮৮ জন উপস্থিত হয়েছিলেন, শুক্রবারের তুলনায় যা প্রায় পাঁচ হাজার বেশি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ০৯:৫৩
ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ শিবির।

ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ শিবির। —নিজস্ব চিত্র।

বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে তাঁর সংসদ এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছিলেন, শনিবার তৃতীয় দিনেও সেখানে ভিড় জমল। অভিষেকের দফতর জানিয়েছে, এ দিন ৪১টি স্বাস্থ্য শিবিরে ১১৩৮৮ জন উপস্থিত হয়েছিলেন, শুক্রবারের তুলনায় যা প্রায় পাঁচ হাজার বেশি। এ দিন ৭০৫৩ জনের স্বাস্থ্য পরীক্ষা, ৬৫৩৭ জনকে ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়াও ২৫৩ জনকে স্থানান্তরিত করানো হয়েছে। রোগী স্থানান্তরের ক্ষেত্রে পরিষেবার জন্য রাজ্যের ১২টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে যুক্ত করা হয়েছে এই কর্মসূচির সঙ্গে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Abhishek Banerjee Medical Camp medical treatment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy