Advertisement
E-Paper

নিম্নচাপে পরিণত হচ্ছে তিতলি, আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

গাছ উপড়ে বন্ধ রাস্তাঘাট। ভেঙে পড়েছে কয়েক হাজার বিদ্যুতের খুঁটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০৯:১৩
বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘণ্টায়। ছবি: এপি

বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘণ্টায়। ছবি: এপি

প্রবল ঝড় ও লাগাতার বৃষ্টিতে তছনছ ওড়িশা ও অন্ধ্রের বড় অংশ। গাছ উপড়ে বন্ধ রাস্তাঘাট। ভেঙে পড়েছে কয়েক হাজার বিদ্যুতের খুঁটি। লাইন ছিঁড়ে বন্ধ টেলি-যোগাযোগ। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তিতলির। প্রাণ হারিয়েছেন আট জন। এর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গেও।

তবে এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি হারাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, তিতলি বাংলায় প্রবেশ করছে নিম্নচাপের আকারে। এই নিম্নচাপের রেশ বজায় থাকার কথা আগামী ৪৮ ঘণ্টা। ফলে কলকাতা-সহ গোটা রাজ্যেই আগামী দু’দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবন সূত্রে খবর, গোটা রাজ্যেই কম-বেশি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী দু’দিন অর্থাৎ চতুর্থী ও পঞ্চমী। দুর্গাপুজোর জন্য ঠাকুর দেখতে ইতিমধ্যেই বেশ কয়েকটি মণ্ডপে ভিড় জমাচ্ছেন মানুষ। তার মাঝে বৃষ্টির জন্য খানিকটা মুখ ভার অনেকেরই।

আরও পড়ুন: ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তিতলি নিয়ে এই তথ্যগুলি জেনে নিন​

আগামী দুদিন কলকাতা ও চব্বিশ পরগণায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর জেলাতেও। ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া, হুগলি এ দুটি জেলাতেও।

তবে আস্তে আস্তে রোদ উঠতে পারে। পুজোর ক’দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস।

আরও পড়ুন: উত্তাল সমুদ্র, তিতলির দাপটে অন্ধ্র-ওড়িশায় মৃত অন্তত ৮

আগামী দু’দিন কলকাতা ও ২৪ পরগণায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর জেলাতেও। ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া, হুগলিতেও।

তবে আস্তে আস্তে রোদ উঠবে। পুজোর ক’দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস।

আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।

Kolkata Weather rainfall Cyclone Titli Monsoon Depression

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy