E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মন্দ আবহাওয়া, সিকিম গেলেন না রাজনাথ

সেনা সূত্রে খবর, চিন সীমান্তের নাথুলায় এ দিন থেকে গুরুত্বপূর্ণ সেনা সম্মেলন হচ্ছে। তাতে প্রতিরক্ষামন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল। তা তিনি ভিডিয়োকনফারেন্সে করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ০৬:০১
রাজনাথ সিংহ।

রাজনাথ সিংহ। ছবি: সংগৃহীত।

আবহাওয়া প্রতিকূল থাকায় মাঝ-আকাশ থেকে সিকিমে না গিয়ে শিলিগুড়ির কাছে সুকনায় ফিরে এল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের হেলিকপ্টার। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার বেলাসাড়ে ১১টা নাগাদ সিকিমেএকাধিক অনুষ্ঠানে যোগ দিতেনয়াদিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরায় পৌঁছন রাজনাথ। বিমানবন্দর থেকে সেনা হেলিকপ্টারে সিকিমে রওনা হন তিনি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সিকিমে না গিয়ে উত্তরের সেনা সদর দফতর সুকনায় নামে রাজনাথের হেলিকপ্টার। পরে সেখান থেকেতিনি ভিডিয়ো বৈঠকে সেই সব অনুষ্ঠানে যোগ দেন।

সেনা সূত্রে খবর, চিন সীমান্তের নাথুলায় এ দিন থেকে গুরুত্বপূর্ণ সেনা সম্মেলন হচ্ছে। তাতে প্রতিরক্ষামন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল। তা তিনি ভিডিয়োকনফারেন্সে করেছেন। গত বছর অক্টোবর মাসে সিকিমের দক্ষিণ লোনাক হ্রদের জলেতিস্তার জলস্ফীতির জেরে বারদং এলাকায় ২০ জন জওয়ান মারা যান। এ দিন ‘প্রেরণাস্থল’ নামে একটি শহিদ স্মারক জাতির উদ্দেশে সমর্পণ করেন রাজনাথ। তিনি রাত্রিবাস করবেন সুকনা সেনা দফতরেই। শনিবার দুপুরে বিশেষ বিমানে তাঁর নয়াদিল্লিতে ফেরার কথা রয়েছে। তবে শনিবার সকালে তিনি সিকিমে যাবেন কি না, তা স্পষ্ট নয়।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Rajnath Singh sikkim bad weather

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy