E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

লালগোলা-শিয়ালদহ ট্রেনে শৌচাগারের দাবি

শিয়ালদহ-লালগোলা শাখায় আগের মতোই শৌচাগার যুক্ত মেমু রেক চালানোর দাবিকে সামনে রেখে সরব হল আরএসপি-র ছাত্র ও যুব সংগঠন যথাক্রমে পিএসইউ এবং আরওয়াইএফ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ০৭:৪২
শৌচাগার-সমেত রেক চালানোর দাবিতে বহরমপুর কোর্ট স্টেশনে সরব আরএসপি-র যুব সংগঠন।

শৌচাগার-সমেত রেক চালানোর দাবিতে বহরমপুর কোর্ট স্টেশনে সরব আরএসপি-র যুব সংগঠন। —নিজস্ব চিত্র।

শিয়ালদহ-লালগোলা শাখায় আগের মতোই শৌচাগার যুক্ত মেমু রেক চালানোর দাবিকে সামনে রেখে সরব হল আরএসপি-র ছাত্র ও যুব সংগঠন যথাক্রমে পিএসইউ এবং আরওয়াইএফ। এই মুহূর্তে ওই শাখায় শৌচাগারহীন ইএমইউ রেক চালানো হয়। বিষয়টিকে ‘অমানবিক’ এবং যাত্রী-স্বার্থের ‘পরিপন্থী’ বলে অভিযোগ করে সোমবার ওই দুই সংগঠন বহরমপুর স্টেশনে মিছিল করেছে। তার পরে স্টেশন মাস্টারকে দাবিপত্রও দেওয়া হয়। পিএসইউ-র জেলা সম্পাদক রুবেল শেখ জানিয়েছেন, দ্রুত পরিস্থিতির বদল না-হলে বৃহত্তর আন্দোলন হবে। এ দিনের কর্মসূচিতে ছিলেন সংগঠনের নেতা হেকমত মণ্ডল, জাকির হোসেন, মন্মথ সরকার, রোহন সরকার-সহ অন্যেরা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Indian Railways protests

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy