E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

দ্রুত আবাসের সমীক্ষা শেষের নির্দেশ দিলীপের

আবাসের সমীক্ষার কাজে কোনও ঢিলেমি দেওয়া চলবে না বলেও এ দিন প্রশাসনিক বৈঠকে নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ০৬:৫৭
দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ। ফাইল চিত্র।

নির্দিষ্ট সময়ে শেষ করা যাচ্ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা। কেন্দ্রের কাছে সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। সেই প্রেক্ষিতে সমীক্ষার কাজে আরও ১৫ দিন বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার পুরুলিয়ায় এসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সমীক্ষার কাজ শেষের সময়সীমা ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বাড়তি সময়ে দ্রুত কাজ শেষ করতে হবে। তিনি বলেন, “আবাস যোজনার অধীনে সব প্রকৃত যোগ্য ব্যক্তি যাতে পাকা বাড়ি তৈরির সুযোগ পান, তা নিশ্চিতকরবে রাজ্য।”

আবাসের সমীক্ষার কাজে কোনও ঢিলেমি দেওয়া চলবে না বলেও এ দিন প্রশাসনিক বৈঠকে নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। তাঁর বার্তা, দফতরে বসে নয়। গ্রামে-গঞ্জে গিয়ে সমীক্ষার কাজ করতে হবে প্রশাসনের আধিকারিকদের। এ দিন পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে পঞ্চায়েতের কাজ-কর্মের অগ্রগতি কোন পর্যায়ে রয়েছে, তা খতিয়ে দেখতে বৈঠক করেন দিলীপ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমীক্ষার কাজে পুরুলিয়া কেন পিছিয়ে, জানতে চান। খবর, পুরুলিয়ায় আপাতত ৫০ শতাংশের মতো সমীক্ষা সম্পূর্ণ হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
PMAY Awas Yojana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy