E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

জল-জঞ্জাল সাফাইয়ে হেল্পলাইন নম্বর দমদমে

জল জমে থাকলেও সময়ে পদক্ষেপ না করার অভিযোগ উঠছে। ফলে মশার বংশবৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ডেঙ্গি রোধে এমন সমস্যা নিয়ন্ত্রণে আনতে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেদমদম পুরসভা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ০৯:০৯
দমদম পুরসভা।

দমদম পুরসভা। —ফাইল চিত্র।

ওয়ার্ডভিত্তিক নিয়মিত আবর্জনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। তার পরেও আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। আবার, জল জমে থাকলেও সময়ে পদক্ষেপ না করার অভিযোগ উঠছে। ফলে মশার বংশবৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ডেঙ্গি রোধে এমন সমস্যা নিয়ন্ত্রণে আনতে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেদমদম পুরসভা।

দমদম পুরসভা সূত্রের খবর,ডেঙ্গি নিয়ন্ত্রণে আবাসিকদের নিয়ে বৈঠক হচ্ছে। একটি ওয়টস্যাপ গ্রুপও করা হয়েছে। যেখানে একটি হেল্পলাইন নম্বর দিয়েছে পুরসভা। সেই নম্বরে যোগাযোগ করে কোথাও আবর্জনা জমে রয়েছে কিংবাজল জমে রয়েছে কিনা, সেই বিষয়ে জানালেদ্রুত পুরকর্মীরা সেখানে পৌঁছেউপযুক্ত পদক্ষেপ করবেন। সেই কারণে দমদম পুরসভার ২২টিওয়ার্ডভিত্তিক ৪-৫ জনকে নিয়ে একটি দল তৈরি করা হয়েছে। আবর্জনা কিংবা জল জমে থাকারখবর নাগরিকের থেকে পেলেইসেই দলের কাছে খবর পৌঁছবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দমদমের বাসিন্দাদের কথায়, ওয়ার্ড ভিত্তিক বাড়ি বাড়ি ঘুরে নিয়মিত আবর্জনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। কিন্তু যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতাও দূর হচ্ছে না। আবারছোট জায়গায় জল জমে থাকলেওতা সময়ে পরিষ্কার করা হচ্ছে না।ফলে বর্ষার সময়ে সে সব ক্ষেত্রেমশার বংশবৃদ্ধির আশঙ্কা থাকছে।

দমদম পুরসভা সূত্রের খবর, আগামী দিনে কয়েকটি মোবাইলকম্প্যাক্টর কেনার বিষয়ে ভাবনাচিন্তা করছেন পুর কর্তৃপক্ষ। দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংহ জানান, ডেঙ্গি নিয়ন্ত্রণে আবর্জনাএবং জল জমতে না দেওয়াইলক্ষ্য। সেই সূত্রেই বাসিন্দাদেরযুক্ত করে ডেঙ্গি নিয়ন্ত্রণেরপরিকল্পনা করা হচ্ছে। আবর্জনা কিংবা জলজমে থাকলে বাসিন্দারা খবরদিলেই দ্রুত সে সব সরিয়ে ফেলা হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Helpline Number Dum Dum

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy