E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পাচারের টাকা মিউচুয়াল ফান্ডেও

ইডি-র অভিযোগ, ২০২১ সালের পর ঝাড়খণ্ডের বিভিন্ন খনি থেকে কয়লা চুরি করে এ রাজ্যে পাচার করা শুরু হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৬ ০৮:০১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কয়লা পাচারের মামলার সর্বশেষ অভিযানে নগদ, মিউচুয়াল ফান্ড-সহ প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি-র দাবি। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কয়লা পাচার নিয়ে ২০২৫ সালে রুজু হওয়া মামলায় সম্প্রতি দুই রাজ্যের নানা জায়গায় তল্লাশি করেছিল তারা। ইডি সূত্রের দাবি, বিভিন্ন ব্যবসা এবং সম্পত্তির পাশাপাশি কয়লা পাচারের টাকা মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করা হয়েছিল। এক কয়লা পাচারকারীর অফিস থেকে প্রায় দেড় কোটি টাকার মিউচুয়াল ফান্ডের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা নগদও পাওয়া গিয়েছে।

ইডি সূত্রের দাবি, তল্লাশিতে বাজেয়াপ্ত হওয়া নথিতে ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে কয়লা পাচারের সমস্ত খুঁটিনাটি হিসাব, পুলিশ ও প্রভাবশালীদের দেওয়া টাকার (প্রোটেকশন মানি) হিসাব পাওয়া গিয়েছে। ইডি-র এক কর্তার কথায়, ‘‘এই মামলায় আগে এমন সাফল্য মেলেনি। পাচারের টাকা কোথায় কোথায় পৌঁছেছে, তা জানতে পারলে তদন্ত সম্পূর্ণ হবে।’’

ইডি-র অভিযোগ, ২০২১ সালের পর ঝাড়খণ্ডের বিভিন্ন খনি থেকে কয়লা চুরি করে এ রাজ্যে পাচার করা শুরু হয়। ২০২৫ সালের নভেম্বরে টানা তিন দিন তল্লাশি করেছিল ইডি। তখন নগদ কয়েক কোটি টাকা এবং প্রচুর কাঁচা কয়লা বাজেয়াপ্ত করা হয়েছিল।


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Enforcement Directorate Coal Smuggling

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy