E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্রয়াত প্রাক্তন অধ্যাপক মালবিকা চট্টোপাধ্যায়

বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি-সহ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন মালবিকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৪ ১১:০৬
প্রয়াত প্রাক্তন অধ্যাপক মালবিকা চট্টোপাধ্যায়

প্রয়াত প্রাক্তন অধ্যাপক মালবিকা চট্টোপাধ্যায় — নিজস্ব চিত্র।

প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন ও মহিলা আন্দোলনের নেত্রী, প্রাক্তন অধ্যাপক মালবিকা চট্টোপাধ্যায় (৮৬) প্রয়াত হয়েছেন। ‘শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী মঞ্চে’র সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন তিনি। বরুণ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটি-সহ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আমৃত্যু যুক্ত ছিলেন মালবিকা। গাইঘাটার দীর্ঘকালীন নারী নির্যাতনের ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তৎপর হয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের যে নির্দেশ দিয়েছিলেন, তার নেপথ্যে মালবিকার দৃঢ় ভূমিকা ছিল। পারিবারিক সম্পর্কে তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইঝি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের দিদি ছিলেন। তাঁর জীবনাবসানে বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি বিভাস চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক দিলীপ চক্রবর্তী ও সান্টু গুপ্ত গভীর শোক প্রকাশ করেছেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Death Professor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy