E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্রাক্তন বিধায়কদের পেনশন আর্জির চিঠি

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সরব হয়েছিলেন প্রাক্তন বিধায়কদের পেনশন বাড়ানোর জন্য। মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু, পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ ও বিরোধী দলনেতা ঋতব্রতকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রাক্তন বিধায়কদের কল্যাণ সমিতির সভাপতি তারাপদ চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ০৮:২৫
বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

রাজ্যের প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা মাসে চার হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাতা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করতে বিধানসভায় বিল আসবে। সেই সময়ে বিলের মাধ্যমে তাঁদের অবসরকালীন ভাতা বা পেনশনও যাতে বাড়ানো হয়, সেই আর্জি জানাল প্রাক্তন বিধায়কদের কল্যাণ সমিতি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সরব হয়েছিলেন প্রাক্তন বিধায়কদের পেনশন বাড়ানোর জন্য। মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু, পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ ও বিরোধী দলনেতা ঋতব্রতকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রাক্তন বিধায়কদের কল্যাণ সমিতির সভাপতি তারাপদ চক্রবর্তী। বিধানসভায় এসে শুক্রবার ঋতব্রতের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই বিষয়ে বিধানসভার বিলে প্রয়োজনীয় সংশোধনী আনতে লড়াই চালিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন সুভাষ নস্কর, ইউনুস সরকার-সহ বাম শিবিরের একাধিক প্রাক্তন বিধায়ক।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Bidhansabha WB Assembly

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy