E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কংগ্রেসে প্রত্যাবর্তন প্রাক্তন যুব সভাপতির

পুরভোটের আগে ফের কংগ্রেসে ফিরলেন জোড়াসাঁকো অঞ্চলের তরুণ নেতা। কংগ্রেসের রাজ্য দফতর বিধান ভবনে ষষ্ঠীর দিন শাদাবের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০৬:০২
কংগ্রেসে ফিরলেন যুব কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি শাদাব খান। বিধান ভবনে।

কংগ্রেসে ফিরলেন যুব কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি শাদাব খান। বিধান ভবনে। — নিজস্ব চিত্র।

দল ছেড়ে চলে গিয়ে আবার ফিরে এলেন প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি শাদাব খান! প্রয়াত ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রকে সাংগঠনিক নির্বাচনে পরাজিত করে রাজ্যে যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন শাদাব। পদে থাকতে থাকতেই শাদাব যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। এ বার পুরভোটের আগে ফের কংগ্রেসে ফিরলেন জোড়াসাঁকো অঞ্চলের এই তরুণ নেতা। কংগ্রেসের রাজ্য দফতর বিধান ভবনে ষষ্ঠীর দিন শাদাবের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শাদাব পরে বলেছেন, ‘‘কংগ্রেসই আমার পুরনো জায়গা, এখানেই লড়াইয়ের শুরু। কংগ্রেসের সৈনিক হিসেবেই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই।’’

কংগ্রেসে ফিরলেন যুব কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি শাদাব খান। বিধান ভবনে।

কংগ্রেসে ফিরলেন যুব কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি শাদাব খান। বিধান ভবনে। —নিজস্ব চিত্র।

প্রসঙ্গত, রাজ্যে তৃণমূলের জমানায় সৌমিক হোসেন, মৌসম বেনজির নূর, অরিন্দম ভট্টাচার্য, শাদাব, আজহার মল্লিক-সহ পরপর বেশ কয়েক জন যুব কংগ্রেসের দায়িত্বে থাকা নেতা দল ছেড়ে শাসক তৃণমূলে চলে গিয়েছিলেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy