সুভাষচন্দ্র বসু এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে সাম্প্রতিক সময়ে বিজেপি নেতৃত্বের একাংশ ধারাবাহিক ভাবে অবমাননাকর ও বিকৃত মন্তব্য করছেন বলে অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব ফরওয়ার্ড ব্লক। এই বিষয়েই ফরওয়ার্ড ব্লকের ডাকে বৃহস্পতিবার দলের রাজ্য দফতর হেমন্ত বসু ভবন থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল এবং মিছিল শেষে সভা হয়েছে। সেখানে বক্তৃতা করেছেন ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, দলের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়, দীপক চট্টোপাধ্যায়, ডলি রায়, শ্রীমন্ত মিত্র প্রমুখ। সুভাষচন্দ্রকে অবমাননার অভিযোগ তোলার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের মতো দৈনন্দিন জীবনের নানা বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতির কড়া সমালোচনা করেছেন নরেন।