Advertisement
E-Paper

রোহিঙ্গা প্রশ্নে মুখ্যসচিবকে তলব রাজভবনে

রোহিঙ্গারা অবাধে এ রাজ্যে এসে বসবাস করতে শুরু করায় উদ্বিগ্ন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজভবনে মঙ্গলবার মুখ্যসচিব মলয় দে’কে তলব করে এ নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন রাজ্যপাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ০৫:২০

রোহিঙ্গারা অবাধে এ রাজ্যে এসে বসবাস করতে শুরু করায় উদ্বিগ্ন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রাজভবনে মঙ্গলবার মুখ্যসচিব মলয় দে’কে তলব করে এ নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন রাজ্যপাল। যে রোহিঙ্গাদের সীমান্ত পেরোলেই ধরে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা, তাঁদের এ রাজ্যে বসতি গড়তে দেওয়া হচ্ছে কেন, তা নিয়ে তিনি মুখ্যসচিবকে প্রশ্ন করেন। মুখ্যসচিব রাজ্যপালকে জানান, রোহিঙ্গাদের বসতি গড়ার বিষয়ে সরকারের কোনও ভূমিকা নেই। রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও পুলিশ-প্রশাসনের ভূমিকায় খুশি নন রাজ্যপাল। সে কথাও নবান্নকে বুঝিয়েছেন তিনি। এ দিনই বিকেলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানান কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

Rohingya Crisis Rohingya Raj Bhavan Keshari Nath Tripathi রোহিঙ্গা কেশরীনাথ ত্রিপাঠী

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy