E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

গঙ্গা থেকে বালি চুরির অভিযোগ, ধৃত দুই

পুলিশ জানায়, ধৃত কুন্দন সাহানি এবং লক্ষ্মণ সাহানির বাড়ি উত্তরপাড়ার ৩ নম্বর এ ডি পাল রোডে। একটি নৌকা এবং প্রায় ৪০০০ ঘনফুট বালি বাজেয়াপ্ত করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ০৮:৪৪
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

নদী থেকে বালি চুরি রুখতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নির্দেশ উপেক্ষা করে মঙ্গলবার উত্তরপাড়া এলাকায় গঙ্গা থেকে বালি চুরির অভিযোগ ওঠে। প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তোলেন। খবর পেয়েই বেআইনি ভাবে বালি তোলার অভিযোগে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ধৃত কুন্দন সাহানি এবং লক্ষ্মণ সাহানির বাড়ি উত্তরপাড়ার ৩ নম্বর এ ডি পাল রোডে। একটি নৌকা এবং প্রায় ৪০০০ ঘনফুট বালি বাজেয়াপ্ত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালিখাল এবং লাগোয়া গঙ্গায় মঙ্গলবার নৌকা করে বালি তুলতে দেখা যায়। শহরের ওল্ড জিটি রোড এলাকার এক বাসিন্দা বলেন, ‘‘বালিখালের উপরে সেতু থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যায়। আমি প্রতিদিন সেতুতে যাই। মঙ্গলবার দেখি, বালি তোলা হচ্ছে।’’ এলাকার অন্য এক বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে তাঁরা পুলিশে অভিযোগ জানিয়েছেন।

চন্দননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘জেরায় ধৃতেরা জানিয়েছেন, ইটভাটায় পাঠানোর জন্য বালি তোলা হচ্ছিল। চক্রে আরও কারা জড়িত, দেখা চলছে।’’

স্থানীয় বাসিন্দারা জানান, বছর খানেক আগেও ওই এলাকায় নিয়ম-কানুনের তোয়াক্কা না করে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছিল নিয়মিত। বিষয়টি সংবাদমাধ্যমে আসায় পুলিশ তৎপর হয়ে বালি চুরি বন্ধ করে দেয়।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Uttarpara

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy