Advertisement
E-Paper

জল-যন্ত্রণায় নাকাল বামনগাছি, বিক্ষোভ দেখাতেই বাধা ‘বিজেপি কর্মীদের’, পুলিশের সামনেই চলল মারামারি!

বামনগাছি মহীনাথ পাড়া এলাকার সাধারণ বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক দিন ধরে বেনারস রোড দিয়ে যাতায়াত করাই অসম্ভব হয়ে উঠেছে। হাঁটুর উপর সেই যে জল জমেছে, নামার নাম নেই। পাশের ছোট রাস্তাগুলোরই একই হাল। কিন্তু প্রশাসন উদাসীন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬
জমা জলে মারামারি। সামলাতে গেল পুলিশ।

জমা জলে মারামারি। সামলাতে গেল পুলিশ। —নিজস্ব চিত্র।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে হাওড়ার বিভিন্ন এলাকা জলমগ্ন। রাস্তায় জমে থাকা জলে যাতায়াতই দায়। এমনই ছবি বামনগাছির বেনারস রোডেও। জল-যন্ত্রণায় নাকাল স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ, সেখানে শাসকদলের কর্মীরা গিয়ে অবরোধ তুলতে বলেন। শুরু হয় দুই পক্ষের বচসা, হাতাহাতি। পুলিশ গিয়েও পরিস্থিতি সামলাতে বেগ পেয়েছে। ওই নিয়ে রবিবার দিনভর উত্তেজনা এলাকায়।

বামনগাছি মহীনাথ পাড়া এলাকার সাধারণ বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক দিন ধরে বেনারস রোড দিয়ে যাতায়াত করাই অসম্ভব হয়ে পড়েছে। হাঁটুর উপর সেই যে জল জমেছে, আর নামার নেই। পাশের ছোট রাস্তাগুলোরই একই হাল। পয়ঃপ্রণালী ব্যবস্থা ঠিক না থাকায় এই দুর্ভোগ। কিন্তু প্রশাসন উদাসীন। স্থানীয়দের একাংশের এ-ও দাবি, আগেও জল জমত। তবে এখনকার মতো দীর্ঘ সময় জল থাকত না। এই যন্ত্রণা থেকে মুক্তির দাবিতে মহীনাথ পাড়ার কাছে রাস্তা অবরোধ করেন তাঁরা। ক্ষোভ উগরে দেন প্রশাসন, পুরসভার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, জমা জল দ্রুত সরানোর দাবিতে এলাকাবাসী যখন বিক্ষোভ দেখাচ্ছেন, সেই সময় জনা কয়েক লোক সেখানে উপস্থিত হন। তাঁরা সকলেই বিজেপির কর্মী বলে দাবি। অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেন ওই ‘বিজেপি কর্মীরা’। শুরু হয়ে যায় তর্ক-বিতর্ক। কিছু ক্ষণের মধ্যে তা হাতাহাতিতে গড়ায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তবে তাদের সামনেই দুই পক্ষের মারামারি চলে। বেশ খানিক ক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ‘বিজেপি কর্মী’দের বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগ করেছেন স্থানীয়দের একাংশ। পাল্টা তাঁদের ‘তৃণমূলের লোক’ বলে তোপ দেগেছেন ওই ‘বিজেপি কর্মীরা’। এর মধ্যে রাস্তা থেকে অবশ্য জল নামেনি।

Howrah BJP Waterlogged

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy