Advertisement
E-Paper

পাখি মারার বন্দুক থেকে আচমকা গুলি, আহত বেশ কয়েকজন, আতঙ্ক ছড়াল বালিতে, তদন্তে পুলিশ

স্থানীয়েরা জানিয়েছেন, আড়াল থেকে কেউ তাঁদের লক্ষ্য করে পাখি মারার বন্দুক থেকে গুলি করে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ০১:৫৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পাখি মারা বন্দুকের গুলিতে আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালির বাজারে। গুলিতে আহত বেশ কয়েকজন।

সূত্রের খবর, বালির বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিটে রাস্তায় জল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। আচমকাই তাঁদের গায়ে গুলি লাগে। স্থানীয়েরা জানিয়েছেন, আড়াল থেকে কেউ তাঁদের লক্ষ্য করে পাখি মারার বন্দুক থেকে গুলি করে। দু’জনের মাথায় এবং একজনের কোমরে গুলি লাগে বলে জানান তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় বালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

bali Gunfire

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy