E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভাঙা পড়ল বেআইনি কিছু নির্মাণ, এ বার পরিকল্পনা উড়ালপুলের

জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাস্তার ধারের নির্মাণগুলির জন্য সংশ্লিষ্টদের অনেক আগেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ০৭:০৯
ভাঙা হচ্ছে বহুতল।

ভাঙা হচ্ছে বহুতল। নিজস্ব চিত্র।

অবশেষে আদালতের নির্দেশে মঙ্গলবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটিতে কলকাতাগামী লেনের ধারে গড়ে ওঠা বেআইনি নির্মাণ ভাঙল জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও হাওড়া জেলা প্রশাসন। জানা গিয়েছে, যানজট সমস্যা মেটানো এবং ভবিষ্যতে ওই এলাকায় উড়ালপুল তৈরির পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, “আদালতের নির্দেশ মেনেই জাতীয় সড়কের ধারে থাকা বেআইনি নির্মাণগুলি ভেঙে ফেলার কাজ চলছে।”

এ দিন সকালে জেলা প্রশাসনের আধিকারিকেরা দু’টি যন্ত্র নিয়ে এলাকায় পৌঁছন। এরপরে জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা একাধিক ঝুপড়ি, দোকান ও একটি বেআইনি বহুতলও ভেঙে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান চলাকালীন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা। যান চলাচল স্বাভাবিক রাখা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাস্তার ধারের নির্মাণগুলির জন্য সংশ্লিষ্টদের অনেক আগেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বর্তমানে আদালতের নির্দেশ মেনে বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে। ভবিষ্যতে অঙ্কুরহাটিতে উড়ালপুল তৈরি-সহ যানজট কমাতে একাধিক পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই উচ্ছেদ।

দীর্ঘদিন ধরেই অঙ্কুরহাটিতে ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী লেনের ধারে একাধিক ঝুপড়ি ও দোকান গড়ে উঠেছিল। এমনকি, রাস্তার ধারে তৈরি হয়েছিল একটি বহুতল। এর ফলে ওই এলাকায় যানজটের সমস্যা তীব্র হচ্ছিল। পাশাপাশি, অঙ্কুরহাটি মোড় দিয়ে প্রতিদিন বিপুল যানবাহন চলাচল করায় ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, অঙ্কুরহাটিতে যানজট কমাতে দ্রুত উড়ালপুল তৈরি করা হোক। মাকড়দহের বাসিন্দা শেখ ইসমাইল বলেন, “ব্যবসার কাজে প্রতিদিন কয়েক বার জাতীয় সড়ক পারাপার করতে হয়। অনেক সময়ে এক ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়। এ বার এখানে উড়ালপুল হলে যানজটের সমস্যা অনেকটা কমবে।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
flyover

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy