Advertisement
E-Paper

সম্পত্তি নিয়ে বিবাদের জের! দাদাকে রড দিয়ে পিটিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন ছোটভাই

স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই ভাই তপনের সঙ্গে বিবাদ চলছিল যোগেশ্বরের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১৭:১৯

— প্রতীকী চিত্র।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক বৃদ্ধকে রড দিয়ে মেরে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম যোগেশ্বরচন্দ্র বাগ। ঘটনার পরে থানায় গিয়ে মৃতের ভাই তপন বাগ দাবি করেন, তিনিই যোগেশ্বরকে খুন করেছেন। শ্রীরামপুর থানার অন্তর্গত পিয়ারাপুর ফাঁড়ি এলাকার ঘটনা।

মৃত যোগেশ্বরের বয়স ৬২ বছর। তিনি রান্নার গ্যাস ডেলিভারির কাজ করতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরেই ভাই তপনের সঙ্গে বিবাদ চলছিল যোগেশ্বরের। তপন থানায় গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়েরা এই ঘটনা নিয়ে বিক্ষোভ দেখান। দোষীর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

Murder

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy