E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্রতারণায় লোপাট ৫০ লক্ষ, ধৃত

হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইনে স্নেহাশিসের নম্বর পেয়ে রড কেনার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি। তিনি এই কাজের জন্য অনলাইনে স্নেহাশিসকে ৫০ লক্ষ টাকাও দেন। কিন্তু অভিযুক্ত রড সরবরাহ করেননি, টাকাও ফেরত দেননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ০৮:৫৬

—প্রতীকী চিত্র।

নামী সংস্থার ঢালাইয়ের রড সরবরাহ করার নামে হাওড়ার এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পাঁশকুড়ার বাসিন্দা, স্নেহাশিস মান্না নামে ওই যুবককে বৃহস্পতিবার ভোরে মেদিনীপুরের বাড়ি থেকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। এ দিনই তাঁকে হাওড়া আদালতে তোলা হয়।

হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইনে স্নেহাশিসের নম্বর পেয়ে রড কেনার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি। তিনি এই কাজের জন্য অনলাইনে স্নেহাশিসকে ৫০ লক্ষ টাকাও দেন। কিন্তু অভিযুক্ত রড সরবরাহ করেননি, টাকাও ফেরত দেননি।

জুনে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে পুলিশ প্রথমে সাত জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে স্নেহাশিসের নাম জানা যায়। পুলিশ জানিয়েছে, ধৃতের থেকে নগদ ২০ লক্ষ ৪০ হাজার টাকা, ১৭টি ডেবিট কার্ড, দু’টি সিম-সহ একটি মোবাইল, নতুন ও পুরনো মিলিয়ে সাতটি সিম কার্ড মিলেছে। মিলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেকও।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Fraud Case Howrah City Police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy