Advertisement
E-Paper

কোনা ভূতবাগান এলাকায় মিটতে চলেছে বাসিন্দাদের দুর্ভোগ, বিধায়ক রুদ্রনীলের উদ্যোগে কাজ শুরু হল ঢালাই রাস্তার

স্থানীয় নাগরিকদের একাংশের দাবি, দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই এলাকায় কোনও পাকা রাস্তা নেই। বাধ্য হয়েই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। যার ফলে দুর্ঘটনা লেগেই থাকত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ০১:৩৪
রবিবার সেই রাস্তা পরিদর্শনে রুদ্রনীল ঘোষ।

রবিবার সেই রাস্তা পরিদর্শনে রুদ্রনীল ঘোষ। — নিজস্ব চিত্র।

অভিযোগ ছিল, খালপাড় এলাকায় ঢালাই রাস্তা নেই। যার জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটে। বর্ষাতে দুর্ভোগ বাড়ে আরও। অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে। হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের উদ্যোগে পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কোনা ভূতবাগান খালপাড় এলাকায় শনিবার কাজ শুরু হল বহু প্রতীক্ষিত ঢালাই রাস্তার।

স্থানীয় নাগরিকদের একাংশের দাবি, দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই এলাকায় কোনও পাকা রাস্তা নেই। বাধ্য হয়েই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। যার ফলে দুর্ঘটনা লেগেই থাকত। বর্ষার সময়ে রাস্তায় জল জমে সমস্যা বাড়ত আরও।

সমস্যার কথা শোনার পরে এই এলাকায় নতুন রাস্তা তৈরি উদ্যোগ নিয়েছিলেন রুদ্রনীল। প্রতিশ্রুতি মতো শনিবার থেকে শুরু হল কংক্রিটের নতুন রাস্তা তৈরির কাজ।

স্থানীয় বাসিন্দা আরতি মণ্ডল বলেন, ‘‘এতদিন পরে মনে হচ্ছে ভোটটা এ বার ঠিক জায়গায় দিয়েছি।’’ তাঁর দাবি, আগের সরকারের আমলে সমস্যার কথা কেউ ভাবেননি।ছিল শুধু প্রতিশ্রুতি। তবে নতুন সরকার এসে কাজ করছে।

বিধায়ক বলেন, ‘‘মানুষকে সঠিক পরিষেবা দিতে বিকশিত হাওড়া গড়ে তুলতে উদ্যোগী বর্তমান সরকার। সেই মতোই কাজ করা হচ্ছে।’’

এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা মনোজ গোস্বামী বলেন, ‘‘দীর্ঘ পঞ্চাশ বছর পরে এই অঞ্চলে ঢালাই রাস্তা হচ্ছে। মোট দৈর্ঘ্য পাঁচশো পঞ্চাশ মিটার।’’ রবিবার ওই রাস্তার কাজ দেখতে যান রুদ্রনীল।

Shibpur Rudranil Ghosh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy