E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

যাদবপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের পাঠাগারের উন্নয়নে উদ্যোগ

পাঠাগারের উন্নয়নের জন্য সংগৃহীত হয়েছে ৩৮ লক্ষ টাকার কিছু বেশি। গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন এই পাঠাগার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য তহবিল গঠন করবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ০৯:৫২
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি অ্যাক্সেসিবল লাইব্রেরিকে আরও উন্নত করা হল। এই কাজে উদ্যোগী হয়েছেন বিশ্ববিদ্যালয়েরই দুই প্রাক্তনী। একটি স্বেচ্ছাসেবী সংস্থার বেলুড় শাখার সঙ্গে যুক্ত, প্রাক্তনী বিষ্ণু ঢনঢনিয়া এবং সেটিরই ড্যানভিল-সান র‌্যামন শাখার সদস্য তথা গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশনের সভাপতি রণজিৎ চক্রবর্তীর উদ্যোগে এই কাজ এগিয়েছে। শুক্রবার রণজিৎ জানান, এই পাঠাগারের উন্নয়নের জন্য সংগৃহীত হয়েছে ৩৮ লক্ষ টাকার কিছু বেশি। গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন এই পাঠাগার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য তহবিল গঠন করবে।

এই পাঠাগারটি ব্যবহার করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী পড়ুয়া। তাঁরা যাতে আরও সুবিধা পান, তার জন্য পাঠাগারটির আধুনিকীকরণের প্রয়োজন হয়ে পড়েছিল। এই সাহায্যে সেই কাজ হল বলে জানান সহ-উপাচার্য অমিতাভ দত্ত। তিনি বলেন, ‘‘দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের অন্য ছাত্রছাত্রীদের সমান সুযোগ পাওয়া উচিত। এই আধুনিক পাঠাগার সেই ছাত্রছাত্রীদের কাজে লাগবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Jadavpur University library Visually Impaired

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy