Advertisement
E-Paper

বইমেলায় রুশ সৌরভ

বইমলাকে ঘিরে আগামী বছরভর বাংলা ও রুশ সাহিত্যের ২০ জন করে সাহিত্যিকের লেখা পরস্পরের ভাষায় অনুবাদ করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ০৫:০০
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রুশ দেশের উপকথার সেই বরফের দেশ, খুদে ভাইবোন ইভানুশকা, আলিওনুশকা বা পাঁশুটে নেকড়ের দল কি নেমে আসবে কলকাতায়? ২০২০-এর ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার মাঠ তেমনই ইঙ্গিত দিচ্ছে। রুশ ও বাংলা ভাষার কয়েক যুগের সখ্য-পরম্পরা মেলে ধরতেও বইমেলা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করতে পারে। মঙ্গলবার বিকেলে মস্কো থেকে একটি ভিডিয়ো-বার্তায় রুশ দেশের গণমাধ্যম বিষয়ক ফেডারেল এজেন্সির ডেপুটি ডিরেক্টর ভ্লাদিমির গ্রিগরিয়েভ সে-কথাই জানালেন।

বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ও জানান, বইমলাকে ঘিরে আগামী বছরভর বাংলা ও রুশ সাহিত্যের ২০ জন করে সাহিত্যিকের লেখা পরস্পরের ভাষায় অনুবাদ করা হবে।

International Kolkata Book Fair Kolkata Book Fair

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy