E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ওয়াকফ কমিটির কাছে যুক্ত মঞ্চ

দাবিপত্রে মোট ১৬টি পর্যবেক্ষণ ও সুপারিশের কথা তুলে ধরেছে তারা। যুক্ত মঞ্চের তরফে দাবিপত্র জমা দিতে গিয়েছিলেন আলবিনা শাকিল, অমর্ত্য রায়, উমর আওয়াইস, সমীরণ সেনগুপ্ত, সৌম্যদীপ বিশ্বাসেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ০৫:৫৬
ওয়াকফ নিয়ে সংসদীয় কমিটির কাছে যুক্ত মঞ্চের প্রতিনিধিরা।

ওয়াকফ নিয়ে সংসদীয় কমিটির কাছে যুক্ত মঞ্চের প্রতিনিধিরা। —ফাইল চিত্র।

ওয়াকফ সংশোধনী বিলের বেশ কিছু জায়গা নিয়ে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলি প্রত্যাহারের দাবি জানাল ‘নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চ’। এই মর্মে বঙ্গ-সফরে আসা সংশ্লিষ্ট বিষয়ের সংসদীয় যৌথ কমিটির কাছে সোমবার কলকাতায় দাবিপত্রও দিয়েছে মঞ্চ। দাবিপত্রে মোট ১৬টি পর্যবেক্ষণ ও সুপারিশের কথা তুলে ধরেছে তারা। যুক্ত মঞ্চের তরফে দাবিপত্র জমা দিতে গিয়েছিলেন আলবিনা শাকিল, অমর্ত্য রায়, উমর আওয়াইস, সমীরণ সেনগুপ্ত, সৌম্যদীপ বিশ্বাসেরা। তাঁদের অভিযোগ, বিলের বেশ কিছু জায়গা দেশের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ, যেখানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তা লঙ্ঘন করছে। এ ছাড়াও, সংবিধানের ১৫, ২৫, ২৬ নম্বর অনুচ্ছেদেরও লঙ্ঘন করছে এই বিল। যুক্তমঞ্চের আশঙ্কা, এই বিলের উপরে ভিত্তি করে আইন পাশ হলে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে, বিলে কেন্দ্রীয় ও রাজ্য ওয়াকফ বোর্ড, সিইও-র বিষয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তার বদলে সাচার কমিটি অনুসরণে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শদাতা সংস্থা তৈরি করা হোক বলেও দাবি জানিয়েছে যুক্ত মঞ্চ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Waqf Bill Waqf Board

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy