E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সুভাষ-অবমাননায় তোপ বামফ্রন্টের

বিভিন্ন শ্রমজীবী সংগঠনগুলি ১০ তারিখ যে ‘জেল ভরো’ কর্মসূচি নিয়েছে, তার প্রতিও সমর্থন জানিয়েছে ফ্রন্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ০৮:২৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ এবং ফরওয়ার্ড ব্লক নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সাম্প্রতিক কিছু মন্তব্যকে ঘিরে চর্চা আরও তীব্র হল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শুক্রবার বলেছেন, “এই সব অশোভন মন্তব্য রাজ্যের দেশপ্রেমিক জনগণের মনে আঘাত করেছে। বামফ্রন্ট এই অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ করছে এবং তা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।” একই সঙ্গে, পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে রাহুল সাংকৃত্যায়নের মূর্তি ভাঙা, কলকাতায় বাম-ছাত্র মিছিলের পাল্টা গেরুয়া-শিবিরের কর্মসূচি থেকে লাল পতাকা ও কবি সুকান্ত ভট্টাচার্যের ছবির ‘অমর্যাদা’রও তীব্র প্রতিবাদ করেছেন ফ্রন্ট চেয়ারম্যান। বিমানের আরও অভিযোগ, “এই সব অপকর্মগুলির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা সত্ত্বেও পুলিশ পদক্ষেপ করেনি। ঠিক মতো তদন্ত করে কঠোরতম পদক্ষেপ করুক পুলিশ।” বিভিন্ন শ্রমজীবী সংগঠনগুলি ১০ তারিখ যে ‘জেল ভরো’ কর্মসূচি নিয়েছে, তার প্রতিও সমর্থন জানিয়েছে ফ্রন্ট।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Netaji Subhas Chandra Bose CPIM

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy