Advertisement
E-Paper

স্থিতিশীল বুদ্ধ-জায়া মীরা, হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন মঙ্গলবার

সোমবার রুটিনমাফিক তাঁর রক্ত পরীক্ষা করা হবে। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তাঁকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ০০:৩৩
মীরা ভট্টাচার্য।

মীরা ভট্টাচার্য। — ফাইল চিত্র।

স্থিতিশীল রয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে ছাড়া হতে পারে মঙ্গলবার।

চিকিৎসক সৌতিক পন্ডার তত্ত্বাবধানে রয়েছেন বুদ্ধ-জায়া। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, পেটের ডান দিকে ব্যথা অনুভব করছিলেন তিনি। তবে সিটি স্ক্যান করে দেখা যায়, ডান দিকে কোনও সমস্যা না থাকলেও পেটের বাম দিকে রয়েছে পুরু আস্তরণ। জানা গিয়েছে, বর্তমানে পেটের ব্যথা কমেছে। শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন স্বাভাবিক ভাবেই। এখনও রয়েছেন চিকিৎসকের পর্যবেক্ষণে। সোমবার রুটিনমাফিক তাঁর রক্ত পরীক্ষা করা হবে। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তাঁকে।

প্রসঙ্গত, মীরার চিকিৎসার জন্য কার্ডিওলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট-সহ বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয়েছিল মেডিক্যাল বোর্ড। শনিবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মীরার সন্তান সুচেতন ভট্টাচার্য বলেন, ‘‘মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ক্রমশ। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরে চিকিৎসকেরা ছুটি দিয়ে দেবেন।’’

Meera Bhattacharya Buddhadeb Bhattacharjee CPIM Left Front

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy