Advertisement
E-Paper

ছিনতাইয়ে ধৃত আরও ১

সিটি সেন্টারের কাছে ছিনতাইয়ের ঘটনায় আরও একজনকে ভবানীপুর থানার পুলিশ গ্রেফতার করল। শনিবার সকালে ভবানীপুর এলাকা থেকে ধৃত শেখ আব্বাসউদ্দিন সুতাহাটার গুয়াবেড়িয়া নিমতলার বাসিন্দা। ধৃতকে শনিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০১:০০

সিটি সেন্টারের কাছে ছিনতাইয়ের ঘটনায় আরও একজনকে ভবানীপুর থানার পুলিশ গ্রেফতার করল। শনিবার সকালে ভবানীপুর এলাকা থেকে ধৃত শেখ আব্বাসউদ্দিন সুতাহাটার গুয়াবেড়িয়া নিমতলার বাসিন্দা। ধৃতকে শনিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। শেখ আব্বাসউদ্দিনকে নিয়ে এই নিয়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করলো। প্রসঙ্গত গত ২১ জুন রাতে হলদিয়ার ভবানীপুর থানার সিটি সেন্টারের কাছে পরিবহণ কোম্পানির এক কর্মীকে ছুরি মেরে তার কাছ থেকে চার লক্ষ টাকা ছিনিয়ে পালিয়ে যায় একদল দুষ্কৃতী। ওই ঘটনায় তদন্তে নেমে ভবানীপুর থানার পুলিশ এর আগেও একজনকে গ্রেফতার করেছে।

Snatching CITY Center police Bhabanipur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy