E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ফুটপাতে ঘুরেই রাখি অগ্নিমিত্রার

রাখির দিন দেখা গেল উল্টো চিত্র। অগ্নিমিত্রা শুক্রবার সকাল থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরেছেন। গিয়েছিলেন পার্ক স্ট্রিট এলাকাতেও। সেখানে উড়ালপুলের নীচে ফুটপাতবাসীদের সঙ্গে কথা বলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৬ ০৮:৫৬
ফুটপাতবাসী শিশুদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন মন্ত্রী অগ্নিমিত্রা পালের।

ফুটপাতবাসী শিশুদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। — নিজস্ব চিত্র।

কলকাতার রাস্তা পরিদর্শনে গিয়ে পার্ক স্ট্রিটে ফুটপাতবাসী মহিলাকে তিরস্কার করে বিতর্কে জড়িয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শিশুর দুধ গরম করা নিয়েও কড়া কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। রাখির দিন দেখা গেল উল্টো চিত্র। অগ্নিমিত্রা শুক্রবার সকাল থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরেছেন। গিয়েছিলেন পার্ক স্ট্রিট এলাকাতেও। সেখানে উড়ালপুলের নীচে ফুটপাতবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। শিশুদের হাতে রাখি বেঁধে দেন। সেই সঙ্গেই খেলনা ও চকোলেট বিলি করতেও দেখা গিয়েছে তাঁকে। অগ্নিমিত্রার বক্তব্য, ‘‘বাঙালির কাছে আজ একটি বিশেষ দিন। এই দিনটা ওদের কাছেও বিশেষ। ঠিক করেছিলাম, দিনটি ওদের সঙ্গে কাটাব। আমরা আগামী দিন ওদের সকলের মাথার উপরে ছাদের ব্যবস্থা করব। ওদের মুখে হাসি ফোটানোই বিজেপি সরকারের লক্ষ্য।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Rakhi Agnimitra Paul

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy