E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিধায়কেরা গাছ লাগান, আর্জি এ বার স্পিকারের

বায়ুমণ্ডলে ইতিবাচক প্রভাব পড়বে।’’ লোকভবনে গিয়ে সোমবার রাজ্যপাল আর এন রবির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন স্পিকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ০৭:৫৩
বিধানসভায় নিজের ঘরে স্পিকার রথীন্দ্রনাথ বসু।

বিধানসভায় নিজের ঘরে স্পিকার রথীন্দ্রনাথ বসু।

পরিবেশের উন্নতির স্বার্থে রাজ্যের প্রতি বিধায়ককে মাসে ১০০টি করে গাছ লাগানোর আহ্বান জানালেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। নিজেদের এলাকায় বিধায়কেরা গাছ লাগালে কেন্দ্রীয় সরকারের জি-রামজি (পুরনো ১০০ দিনের কাজ) প্রকল্পের আওতায় তার রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে। স্পিকারের মতে, ‘‘এর ফলে রক্ষণাবেক্ষণ নিয়ে চিন্তা থাকবে না। এই ভাবে পাঁচ বছরে প্রায় ১৩ লক্ষ গাছ লাগানো যাবে। তাতে বায়ুমণ্ডলে ইতিবাচক প্রভাব পড়বে।’’ লোকভবনে গিয়ে সোমবার রাজ্যপাল আর এন রবির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন স্পিকার। বিধানসভায় ফিরে তিনি জানিয়েছেন, রাজ্য সরকার বিধায়কদের জন্য যে ‘নেতাজি সুভাষচন্দ্র সেবা কেন্দ্রে’র কথা বলেছে, এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ ও উন্নয়নের কাজের জন্য সেই পরিকল্পনা ছিল প্রথম ধাপ। পরের ধাপে গাছ লাগাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে কথা প্রসঙ্গে এ দিন স্পিকার বলেছেন, ‘‘পুজোর মধ্যে ছোট একটি ঘটনা ঘটেছিল, তার জন্য মনটা ভারাক্রান্ত হয়েছিল। তার পরেও বিজয়া দশমী করি, সবাই মিলিত হই। এটাই আমাদের প্রথা।’’ মমতা-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ দাবি করেছেন, ‘‘পুজোয় চোরবাগানের মৃত্যু-মিছিল ছোট ঘটনা? মাননীয় স্পিকার এটা কী ভাবে বললেন? বিবৃতি দিয়ে সংশোধন করে নেওয়া প্রয়োজন।’’ পরে বিধানসভার অধিবেশনের শুরুতে চোরবাগানে মৃতদের নামে শোক-প্রস্তাব আনার দাবিও জানিয়ে রেখেছেন কুণাল।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Rathindranath Basu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy