E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কংগ্রেসে যোগ ক্লাব সভাপতির

কংগ্রেস নেতৃত্বের দাবি, সমাজের নানা ক্ষেত্র থেকেই তাঁদের দলে শামিল হওয়ার উৎসাহ বাড়ছে। গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে কংগ্রেসই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৬
কংগ্রেসে যোগ মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির। বিধান ভবনে।

কংগ্রেসে যোগ মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির। বিধান ভবনে। — নিজস্ব চিত্র।

কংগ্রেসে যোগ দিলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি গজল উজ-জ়াফর। প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে শনিবার তাঁর হাতে দলের পতাকা তুলে দিয়েছেন এআইসিসি-র পর্যবেক্ষক প্রকাশ জোশী ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেস নেতৃত্বের দাবি, সমাজের নানা ক্ষেত্র থেকেই তাঁদের দলে শামিল হওয়ার উৎসাহ বাড়ছে। গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে কংগ্রেসই। আর প্রদেশ সভাপতি শুভঙ্করের মন্তব্য, ‘‘এই বাংলায় স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, ধর্মীয় গ্রন্থ পাঠের চেয়ে ফুটবল খেলা বেশি গুরুত্বপূর্ণ। মোহনবাহান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং— ময়দানের এই ক্লাবের বিশেষ জায়গা রয়েছে বাংলার মানুষের হৃদয়ে। সেই তিন ক্লাবের একটির কর্তা আমাদের সঙ্গে যোগ দিলেন।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Mohammedan SC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy