Advertisement
E-Paper

আমানতকারীদের আন্দোলনের ডাক

ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের টাকা ফেরত ও অপরাধীদের শাস্তির দাবিতে ফের গণ-আন্দোলনের ডাক উঠে এল আমানতকারীদের সমাবেশে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ০৯:০১
Chit Fund

অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত তদন্ত ঠিকমতো এগোচ্ছে না বলে অভিযোগ প্রতারিতদের। প্রতীকী ছবি।

ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের টাকা ফেরত ও অপরাধীদের শাস্তির দাবিতে ফের গণ-আন্দোলনের ডাক উঠে এল আমানতকারীদের সমাবেশে। ময়দানে গান্ধী মূর্তির লাগোয়া ওই সমাবেশ থেকে শুক্রবার অভিযোগ করা হয়েছে, অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত তদন্ত ঠিকমতো এগোচ্ছে না। সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে মামলা করেছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তিনি এ দিন সমাবেশে বলেন, ‘‘বিচারব্যবস্থার উপরে ভরসা আছে। কিন্তু বিচারপতি তো অপরাধী ধরতে বেরোবেন না! সেই কাজ প্রশাসনের। কেন্দ্র ও রাজ্য সরকার চাইছে না বলেই সারদা, নারদ-কাণ্ডে তদন্ত এগোয়নি। এই অবস্থায় বিচারের দাবিতে গণ-আন্দোলনকেই তীব্র করতে হবে।’’ সমাবেশে বক্তা-তালিকায় থাকলেও সিপিএমের আইনজীবী-সাংসদ বিকাশ ভট্টাচার্য অবশ্য সেখানে শেষ পর্যন্ত যেতে পারেননি।

chit fund scam Sardha Scam Rose Valley Scam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy