E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিপুল নিষিদ্ধ বাজি উদ্ধার, গ্রেফতার দুই

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ০৬:২৮
Firecrackers seized

পুলিশের উদ্দার করা বাজি, নদিয়ার চাপড়ায়। ছবি:প্রণব দেবনাথ।

পুজোর আগে অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে একশো কিলোগ্রামের কাছাকাছি বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যার আর্থিক মূল্য প্রায় চার লক্ষ টাকা। বেআইনি ভাবে নিষিদ্ধ বাজি মজুত ও বিক্রির অভিযোগে দু’জনকেও গ্রেফতারও করা হয়েছে। মঙ্গলবার তাদের কৃষ্ণনগর আদালতে হাজির করা হলে বিচারক এক দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বেশ কিছু দিন ধরে চাপড়ার বাসিন্দা দুই ভাই সন্দীপ গড়াই ও সুদীপ গড়াই নিজেদের বাড়ি ও গুদামে নিষিদ্ধ বাজি মজুত করছিল। সোমবার রাতেও তারা প্রচুর বাজি মজুত করে। গোপনে খবর পেয়ে পুলিশ তাদের বাড়ি ও গুদামের পাশাপাশি দোকানে হানা দিয়ে ওই বিপুল পরিমাণে বাজি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই দুই ভাই এই বিপুল পরিমাণে বাজি মূলত উত্তর ২৪ পরগনার বারাসত, দত্তপুকুর ও বনগাঁ থেকে নিয়ে আসে। পুজোর আগে সেই বাজি জেলার বিভিন্ন বাজারে বিশেষ করে সীমান্তবর্তী উত্তর নদিয়ার বাজারগুলিতে ছড়িয়ে দিতে চেয়েছিল। পাশাপাশি সীমান্ত পার করে বাংলাদেশে পাচার করাও তাদের উদ্দেশ্য ছিল বলে পুলিশের দাবি। তবে পাশাপাশি এই বিপুল বাজির ভেতরে অন্য কোনও বিপজ্জনক সামগ্রী পাচারের উদ্দেশ্য ছিল কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জেলা পুলিশের কর্তারা জানিয়েছেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
chapra Illegal Fireworks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy