Advertisement
E-Paper

বাবরি ধ্বংসের দিন জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি হুমায়ুন কবীরের! প্রশাসনকে চ্যালেঞ্জ, ‘আটকে দেখাক’

রবিবার বেলডাঙার বাবরি মসজিদ প্রাঙ্গণের আয়-ব্যয়ের হিসেবনিকেশ সংক্রান্ত সভামঞ্চে বক্তৃতা করতে গিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ হুমায়ুনের। জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ২১:৩৫
হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর। —নিজস্ব চিত্র।

বাবরি মসজিদ-বিতর্ক উসকে ফের হুঁশিয়ারি নওদার বিধায়ক হুমায়ুন কবীরের। আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। শুধু তাই নয়, প্রশাসনের উদ্দেশে বিধায়কের চ্যালেঞ্জ, ‘‘ক্ষমতা থাকলে আটকে দেখাক।” রবিবার বেলডাঙার বাবরি মসজিদ প্রাঙ্গণে আয়-ব্যয়ের হিসেবনিকেশ সংক্রান্ত সভামঞ্চে বক্তৃতা করতে গিয়ে এমনই মন্তব্য করেন হুমায়ুন।

রবিবারের সভায় আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবীর আরও বলেন, ‘‘মুর্শিদাবাদের প্রশাসনের ক্ষমতা থাকলে রুখে নেবেন। আগামী ৬ ডিসেম্বর আবার ৩৪ নম্বর জাতীয় সড়ক, রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার আমার কব্জায় থাকবে।” উল্লেখ্য, ২০২৮ সালের ৬ ডিসেম্বর হুমায়ুনের নেতৃত্বে বেলডাঙায় বাবরি মসজিদের উদ্বোধন হওয়ার কথা।

Humayun Kabir Babri Masjid

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy