Advertisement
E-Paper

মুর্শিদাবাদে বাজেয়াপ্ত রুপো

মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৬ কিলোগ্রাম রুপো বাজেয়াপ্ত করল বিএসএফ। রবিবার বিএসএফের ৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা এই রুপো উদ্ধার করেন। বিএসএফ সূত্রের খবর, এ দিন সকালে বিএসএফের ৪৩ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকেরা খবর পান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রুপো পাচার হতে পারে। সেই খবর পেয়েই তাঁরা একটি বিশেষ দল তৈরি করে মুর্শিদাবাদের মধুবানা সীমান্তে অভিযান চালান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০১:১৮

মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৬ কিলোগ্রাম রুপো বাজেয়াপ্ত করল বিএসএফ। রবিবার বিএসএফের ৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা এই রুপো উদ্ধার করেন।

বিএসএফ সূত্রের খবর, এ দিন সকালে বিএসএফের ৪৩ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকেরা খবর পান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রুপো পাচার হতে পারে। সেই খবর পেয়েই তাঁরা একটি বিশেষ দল তৈরি করে মুর্শিদাবাদের মধুবানা সীমান্তে অভিযান চালান। ওই অভিযানে বিশেষ দলটি এক ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের সীমান্তের দিকে এগোতে দেখেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে, সেই ব্যক্তি ব্যাগটি ফেলে চম্পট দেয়। এর পর ওই এলাকা তল্লাশি করে বিএসএফ জওয়ানেরা রুপোর গুঁড়ো ভর্তি ৪ টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করেন। আনুমানিক ২ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি মূল্যের বাজেয়াপ্ত হওয়া ওই রুপো জলঙ্গি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ আধিকারিকেরা জানিয়েছেন। বিএসএফ জানিয়েছে, চলতি বছরে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এখনও পর্যন্ত ৪ পাচারকারী-সহ প্রায় ৩২ লক্ষ ৩৩ হাজার টাকার রুপো উদ্ধার করেছে।

Murshidabad Silver BSF police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy