Advertisement
E-Paper

পঞ্চায়েত দখল তৃণমূলের

বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেসের ঘর ভাঙিয়ে দুটি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূল। সুতি-১ ব্লকের বহুতালিতে বুধবারই তৃণমূলে যোগ দিয়েছিলেন ওই পঞ্চায়েতের ১১ জন সদস্য।

রঘুনাথগঞ্জ

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ০১:৩৯

বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেসের ঘর ভাঙিয়ে দুটি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূল। সুতি-১ ব্লকের বহুতালিতে বুধবারই তৃণমূলে যোগ দিয়েছিলেন ওই পঞ্চায়েতের ১১ জন সদস্য। দলত্যাগীদের সমর্থনে বৃহস্পতিবার সেখানে বোর্ড গঠন করল তৃণমূল। প্রধান হলেন আরএসপি থেকে তৃণমূলে যোগ দেওয়া আরজিনা বিবি। অন্যদিকে সাগরদিঘির মোরগ্রামে ১৮ সদস্যের পঞ্চায়েতে কংগ্রেসের সদস্য ছিল ১১ জন। আর তৃণমূল জেতে চারটি আসেন। ২২ ফেব্রুয়ারি কংগ্রেস প্রধান প্রশান্ত ঘোষের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেসের তিন দলত্যাগী-সহ দশ জন সদস্য। এ দিন ওই পঞ্চায়েতে ভোটাভুটি ছিল। ১০-৮ ভোটে অপসারিত হন কংগ্রেস প্রধান।

gram panchayat TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy