E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কৃষক সংগঠনে রদবদল ফ ব-য়

সংগঠনের রাজ্য সম্পাদক ছিলেন জলপাইগুড়ির গোবিন্দ রায় এবং রাজ্য সভাপতি ছিলেন আর এক প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ০৮:৫৫
অগ্রগামী কিষাণ সভার রাজ্য সম্মেলনে নির্বাচিত নতুন রাজ্য সম্পাদক আব্দুর রউফ এবং রাজ্য সভাপতি দীপক চট্টোপাধ্যায়।

অগ্রগামী কিষাণ সভার রাজ্য সম্মেলনে নির্বাচিত নতুন রাজ্য সম্পাদক আব্দুর রউফ এবং রাজ্য সভাপতি দীপক চট্টোপাধ্যায়।

বদল হল অগ্রগামী কিষাণ সভার রাজ্য নেতৃত্বে। কোচবিহারে ছিল ফরওয়ার্ড ব্লকের এই কৃষক সংগঠনের একাদশতম রাজ্য সম্মেলন। দু’দিনের সম্মেলন শেষে অগ্রগামী কিষাণ সভার রাজ্য সম্পাদক হয়েছেন কোচবিহারেরই নেতা আব্দুর রউফএবং নতুন রাজ্য সভাপতি হয়েছেন প্রাক্তন বিধায়ক, বীরভূমের দীপক চট্টোপাধ্যায়। এর আগে সংগঠনের রাজ্য সম্পাদক ছিলেন জলপাইগুড়ির গোবিন্দ রায় এবং রাজ্য সভাপতি ছিলেন আর এক প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস। সম্মেলনে তৈরি হয়েছে ৪১ জনের নতুন কমিটি, গঠন করা হয়েছে ১৩ জনের রাজ্য সম্পাদকমণ্ডলীও। কৃষক সংগঠনের রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়-সহ দলের রাজ্য নেতৃত্ব।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Forward Bloc

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy