E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বুড়াকালীমার পুজো নিয়ে জটিলতা কাটাতে আজ বৈঠকে মন্দির কমিটি

বালুরঘাটের বুড়া কালীবাড়ি নিয়ে বহু দিন থেকে জটিলতা চলছে। তৃণমূল আমলে পুরনো কমিটি ভেঙে দিয়ে সম্পাদকের হাতে হস্তান্তর করা হয়েছে যাবতীয় ক্ষমতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৮:৩৩
বালুরঘাটের বুড়াকালী মন্দির।

বালুরঘাটের বুড়াকালী মন্দির। ছবি: সংগৃহীত।

বালুরঘাটের বুড়াকালী মন্দির নিয়ে জটিলতা কেটেও যেন কাটছে না। নতুন কমিটি তৈরি হয়েছে বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু তাতে কোনও সরকারি সিলমোহর নেই। তাই আইনি জটিলতার ভয়ে পুরনো সম্পাদক নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করতেও দ্বিধাবোধ করছেন।। অথচ কালীপুজোর বাকি রয়ে গিয়েছে আর মাত্র কয়েকটি দিন। প্রস্তুতি নিয়ে আজ সোমবার একটি বৈঠক করার কথা প্রস্তাবিত নতুন কমিটির। সোমবারের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার ব্যাপারে এ দিন আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক (বালুরঘাট) দীপান্বিতা পাত্র।

বালুরঘাটের বুড়া কালীবাড়ি নিয়ে বহু দিন থেকে জটিলতা চলছে। তৃণমূল আমলে পুরনো কমিটি ভেঙে দিয়ে সম্পাদকের হাতে হস্তান্তর করা হয়েছে যাবতীয় ক্ষমতা। কিন্তু ব্যাঙ্ক লেনদেনের অধিকার তাঁর নেই। কারণ যৌথ এ জন্য স্বাক্ষরের প্রয়োজন হয়। এই পরিস্থিতিতে বিজেপির তরফে একটি নতুন কমিটি প্রস্তাব করা হয়েছে। সেই কমিটি সক্রিয় হয়েছে। কিন্তু রবিবার বিকেল পর্যন্ত কমিটির বৈধতা ছিল না বলেই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রে। কারণ সরকারি কোনও মেমো নম্বর ওই কমিটির নেই।

কমিটির পুরনো সম্পাদক অমিত মহন্ত বলেন, ‘‘মহকুমাশাসকের নির্দেশে আমার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল। নতুন করে কারও হাতে ক্ষমতা হস্তান্তর করতে গেলে ওই দফতর থেকে চিঠি আশা করছি।" তা রবিবার পর্যন্ত জারি হয়নি বলে জানা গিয়েছে। মহকুমাশাসক (বালুরঘাট) দীপান্বিতা পাত্র বলেন, ‘‘যত দ্রুত সম্ভব বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Balurghat Kali Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy