E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

হামলার প্রতিবাদ, মিছিলে শুভেন্দু

বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে নৈহাটি স্টেশন থেকে মিছিলে যোগ দিয়ে সন্ত্রাসের অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৮
নৈহাটিতে বিজেপির প্রতিবাদ মিছিলে শুভেন্দু অধিকারী ও অন্য নেতারা।

নৈহাটিতে বিজেপির প্রতিবাদ মিছিলে শুভেন্দু অধিকারী ও অন্য নেতারা। —নিজস্ব চিত্র।

গত মাসের ৩১ তারিখ নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের পরে বিজেপির নির্বাচনী কার্যালয় এবং তাদের কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল ‘শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের’ বিরুদ্ধে। তার প্রতিবাদে রবিবার বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে নৈহাটি স্টেশন থেকে মিছিলে যোগ দিয়ে সন্ত্রাসের অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যালয় পরিদর্শন করে বিরোধী দলনেতা বলেছেন, “ইট দিয়ে থেঁতলে তৃণমূল কর্মী খুনের ঘটনায় বিজেপির কী সম্পর্ক? কেমন সন্ত্রাস হয়েছে, তা দেখা যাচ্ছে। মানুষ তৈরি হচ্ছেন, গণবিক্ষোভ তৈরি হবে।” মিছিলে শুভেন্দু ছাড়াও ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী-নেতা কৌস্তভ বাগচী এবং ভাটপাড়া, চাকদহ, কল্যাণীর তিন বিধায়ক যথাক্রমে পবন সিংহ, বঙ্কিম ঘোষ, অম্বিকা রায়-সহ অন্যেরা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
BJP Naihati

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy