E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিকাশের বাড়িতে কংগ্রেস নেতারা

বিকাশের বাড়িতে হামলার দিন, বৃহস্পতিবার নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনের ভোট-গণনার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন কংগ্রেস নেতৃত্ব। তবে তারই মধ্যে বিকাশকে ফোন করেছিলেন শুভঙ্কর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ০৮:০৪
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ দলীয় নেতারা।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ দলীয় নেতারা। — নিজস্ব চিত্র।

সিপিএমের প্রাক্তন সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে বোতল-হামলার ঘটনায় কড়া নিন্দা আগেই করেছিল কংগ্রেস। এ বার বিকাশের বাড়িতে গিয়ে তাঁর পাশে থাকার কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ দলের নেতৃত্ব। বিকাশের বাড়িতে হামলার দিন, বৃহস্পতিবার নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনের ভোট-গণনার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন কংগ্রেস নেতৃত্ব। তবে তারই মধ্যে বিকাশকে ফোন করেছিলেন শুভঙ্কর। এর পরে শনিবার বিকাশের বাড়িতে গিয়ে প্রদেশ সভাপতি অভিযোগ করেছেন, যাঁরাই বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন, তাঁরাই হামলার মুখে পড়ছেন। এই সূত্রে শুভঙ্কর আগেও বলেছেন, “এই ধরনের আক্রমণ যেখানেই ঘটবে, কংগ্রেস সেখানেই তার প্রতিবাদ করবে। আক্রান্তের পাশে কংগ্রেস সব সময় আছে।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
CPIM Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy