E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সিতাইয়ের প্রার্থীর শংসাপত্র নিয়ে মামলা

তফসিলি জাতির জন্য সংরক্ষিত সিতাই আসনে উপনির্বাচন আজ, বুধবার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ০৫:৩৫
কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চ।

কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চ। — নিজস্ব চিত্র।

সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়ের তফসিলি শংসাপত্র নিয়ে অভিযোগ সংবলিত আবেদন গৃহীত হল আদালতে। তফসিলি জাতির জন্য সংরক্ষিত ওই আসনে উপনির্বাচন আজ, বুধবার। তৃণমূল প্রার্থীর তফলসিলি শংসাপত্র ‘ভুয়ো’, এই মর্মে কলকাতা হাই কোর্টের উত্তরবঙ্গ সার্কিট বেঞ্চে রিট পিটিশন দায়ের করেছিলেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ।

বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই উপনির্বাচন এবং তার এবং ফলপ্রকাশে কোনও স্থগিতাদেশ দেননি। তবে তিনি মামলা খারিজ করেননি। বিচারপতি জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচিত হলেও তাঁর তফসিলি শংসাপত্র ভুয়ো বলে দেখা গেলে বিধায়ক-পদ বাতিল হবে। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ২৫ নভেম্বর। এই প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, ‘‘সিতাই বিধানসভার নির্বাচকমণ্ডলীর কাছে আমাদের অনুরোধ, এই অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী, আইনজীবী হরিহর রায় সিংহকে নির্বাচিত করুন।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
sitai Vote TMC Calcutta High Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy